খাগড়াছড়িতে মানহানি মামলায় জামিন পেয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
মাহফুজ আনামের আইনজীবী এ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ জানান, বুধবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আগামী ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১ এর সময় মানহানিকর সংবাদের প্রকাশের অভিযোগ এনে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন।
ওএফ





