আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবি সিদ্দিকী।
এই মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক ও লন্ডনে আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল হালিম ও রফিকুল ইসলাম।
এবি সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
এমবি





