গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিদর্শক ফজলুর রহমান।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম) আদালতের হাকিম আনোয়ার সাদাতের আদালতে এ অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে।
এ মামলায় মির্জা ফখরুল ইসলাম ছাড়া আরও আছেন আবদুল্লাহ আল নোমান, আমানউল্লাহ আমান, সুলতান সালউদ্দিন টুকু, শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ ২৯ জনকে অর্ন্তভূক্ত করা হয়।
উল্লেখ্য, গত বছর ২ মার্চ রমনা থানাধীন শান্তিবাগ থেকে মালিবাগ মোড় পর্যন্ত অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানো হয়। এ বিষয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
ফখরুল, মওদুদ, গয়েশ্বর ও আব্বাসসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জশিট
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ ২৯ নেতার বিরুদ্ধে





