আগামীকাল সোমবার ওরিয়েন্টাল ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ২ মামলায় আদালতে চার্জশিট দাখিল করবে দুর্নীতি দমনকমিশন(দুদক)।
সোমবার দুদকের উপ পরিচালক মোনায়েম হোসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ চার্জশিট দাখিলের প্রস্তুতি নিয়েছেন। গত ১১ জুন দুদকের নিয়মিত সভায় ওই ২ মামলায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
চার্জশিট ভুক্ত আসামিরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুন, এভিপি মোঃ ফজলুর রহমান, এসইভিপি মাহমুদ হোসেন, কামরুল ইসলাম, ডিএমডি ইমামুল হক, নির্বাহী অফিসার মির্জা গোলাম কবির, সহকারি নির্বাহী পরিচালক (অডিট) মোঃ মোফাজ্জল হক, সিনিয়র অফিসার জাকির উল্লাহ সিদ্দিকী এবং আলী অ্যান্ড আলী কোম্পানি নামক ভুয়া প্রতিষ্ঠানের মালিক আলী হোসেন।
জানা য়ায়, আসামিদের বিরুদ্ধে পরষ্পর যোগসাজশে ৯৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় দুটি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে থানা পুলিশ মামলাটি দুদকে হস্তান্তর করে।
ঢাকা, একে, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





