কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে অনিয়ম, নিয়োগ-বাণিজ্যের অভিযোগে পেট্টোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ রয়েছে প্রতিবেদনে।
দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালামের অনুসন্ধানী প্রতিবেদনে এ সুপারিশ রয়েছে। কমিশনের অনুমোদন পেলে যেকোনো দিন মামলায় ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে রয়েছেন, পেট্টোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ফিল্ড লিমিটেড কোম্পানির সাবেক এমডি সানোয়ার হোসেন, সচিব নিয়াজুর রহমানকেও নিয়োগ-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত করা হয়েছে।
তবে পেট্টোবাংলার চেয়ারম্যানের নির্দেশেই তারা ক্ষমতার অপব্যবহার করেছেন-মর্মেন মন্তব্য করা হয় প্রতিবেদনে উল্লেখ করেন।
ঢাকা,একে, ১০ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





