অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির প্রাক্তন সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ দুদকের এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এ ছাড়াও তিন মাসের মধ্যে বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেন।
হাফিজ ইব্রাহিম হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই।
এমকে





