গ্রাহকদের স্থায়ী আমানতের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় পূবালী ব্যাংক, আর কে মিশন রোড, শাখার কর্মকর্তা মো. মশিউল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯ টায় উপ-পরিচালক মো. আবদুস সোবহান রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে পুলিশের সহযোগিতায় পূবালী ব্যাংকের এ কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক এই কর্মকর্তা বলেন, আসামি মো. মশিউল আলমের বিরদ্ধে পূবালী ব্যাংকের ওই শাখায় গ্রাহকদের স্থায়ী আমানতের (ডিডি) বিপরীতে ৮২টি ভাউচারে ১ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষ গত বছর ২৩ সেপ্টেম্বর ওয়ারী থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-২১।
পরে থানা থেকে মামলাটি তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুদকে স্থানান্তর করা হয়।
দুদকের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মো. আবদুস সোবহান কৌশলে আসামি মো. মশিউল আলমকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসেন। পরে বিকেলে আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান।
ঢাকা, একে, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
অপরাধ
পূবালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
গ্রাহকদের স্থায়ী আমানতের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় পূবালী ব্যাংক, আর কে মিশন রোড, শাখার কর্মকর্তা মো. মশিউল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





