সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 'জিয়া চ্যারিটেবল ট্রাস্টের' মামলায় রাষ্ট্র পক্ষের ১০ সাক্ষিকে তলব করেছে বিচারিক আদালত।
আগামী ৪ মার্চ বিচারিক আদালতে সকাল ৯ টায় ১০ সাক্ষিকে হাজির হতে বলা হয়েছে।
বুধবার ঢাকার বকশিবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩'র বিচারক আবু আহমেদ জমাদারের আদালত ওই তলবি নোটিশ পাঠান।
তলবি নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন; দুদকের পরিচালক নুর আহেমদ,রমনা মডেল থানার অফিসার ইনচার্জ এ এম দৌলত আকবর,এস আই গাফারুল আলম, সোনালী ব্যাংকের কর্মকর্তা হারুনুর রশিদ, সোনালী ব্যাংকের কর্মকর্তা শফিক উদ্দিন মিয়া, সোনালী ব্যাংকের কর্মকর্তা আবুল খায়ের, প্রাইম ব্যাংকের কর্মকর্তা মোজাম্মেল হোসেন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রাইম ব্যাংকের কর্মকর্তা সৈয়দা নাজমা পারভিন ও প্রাইম ব্যাংকের কর্মকর্তা আবজাল হোসেনকে।
এর আগে ওই আদালত মামলার প্রাধন আসামি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার রাজধানীর রমনা মডেল থানা, গুলশান থানা ও ক্যান্টনমেন্ট থানায় পাঠান।
আজ বুধবার ওই মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বেগম খালেদা জিয়া আদালতে যাননি। তার পক্ষের আইনজীবীরা করা সময়ের আবেদন শুনানি শেষে বিচারক নাকচ করে দেন।
একই সঙ্গে আদালত খালেদা, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট দুদকের তৎকালীন সহকারী বর্তমানে উপ পরিচালক হারুনুর রশিদ খান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।
২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় বেগম জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক তদন্তকারী।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত।
একে





