রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (১৫ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৩ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম হেরোইন ও ২২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

এবিএস