৯৭৩টি কালো গ্লাস ব্যবহৃত প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলাগুলো করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৭৩টি গাড়িতে কালো গ্লাস থাকায় সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১০৬টি গাড়িকে আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসা হয়েছে।
দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীরা কালো, রঙ্গিন, মার্কারি ও অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন ও পরিবহনকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখাতে সমস্যা হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাইক্রোবাসসহ হালকা যানে কালো গ্লাস নিষিদ্ধ করে।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
৯৭৩টি কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে মামলা
৯৭৩টি কালো গ্লাস ব্যবহৃত প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলাগুলো করা হয়





