সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি।
শনিবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলাটি রোববারের কার্যতালিকায় ৬ নম্বরে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি হবে।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন।
গত ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধরে মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকায় ৫ নম্বরে রাখা হয়েছে।
২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
এমকে





