মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মোজাহিদের রিভিউ আবেদন খারিজ করে খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার বেলা সাড়ে ১১টায় এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
এর আগে বুধবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে সাকা চৌধুরীর শুনানি শেষে বেলা সাড়ে ১১টায় এ আদেশ দেওয়ার ঘোষণা দেন।
গতকাল মঙ্গলবার একই মামলায় রিভিউ আবেদনের শুনানি হয় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের।
এআই





