কুমিল্লায় মাদক পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে জেলার কোতয়ালি থানার বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে চক্রের ওই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। 

রোববার দুপুরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি অবগত করেন কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গ্রেফতারকৃতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০), মো. আবু কাউছার (২৬), ধনুয়াখোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮), নুরুল ইসলামের ছেলে  জাকারিয়া (২৭), তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের আব্দুল মতিন (৬২)। 

এ সময় তাদের কাছ থেকে ২৭৮৩৫ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১৪৬০০০ (এক লাখ ছয়চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশারদার মাদক সিন্ডিকেটের সদস্য। এদের মধ্যে এমদাদ এবং কাউছার সৌদি আরবে থাকেন এবং স্বল্প সময়ে ছুটিতে বাংলাদেশে এসে মাদকের ব্যবসা পরিচালনা করেন। প্রবাসে থাকার কারণে এলাকার কেউ তাদের সন্দেহ না করার সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থের মালিক বনে যান। 

এবিএস