বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আঞ্চলিক হিসাব কেন্দ্রের উপ-পরিচালক এবং অপর ২ জনের বিরুদ্ধে প্রায় পৌনে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি কমিশন এই অভিযোগ অনুসন্ধানের জন্য রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালকে নির্দেশ দিয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর আলমনগরের আঞ্চলিক হিসাব কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং লোপাটের মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৯২০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকে।
অপরদিকে আইডিয়াল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং রংপুরের পীরগঞ্জের আদর্শ কাশিমপুর গ্রামের মোহাজার আলী খানের বিরুদ্ধে ১৬ লাখ ৫৭ হাজার ১৯৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
একে/কেএইচ





