ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনির বাড়ি থেকে এক মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফয়জুন্নাহারের বাড়িতে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, উপজেলার পত্তন গ্রামে ফয়জুন্নাহারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির মাটির ঘর থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





