রাজধানীর মধ্যবাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় অংশ নিয়েছিল ৮জন সন্ত্রাসী। এদের মধ্যে মূল পরিকল্পনাকরীসহ ২ জনকে আটক করা হয়েছে বলে দবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
ট্রিপল মার্ডারের দুই আসামীকে গ্রেফতারের ব্যাপারে সোমবার বেলা সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, গ্রেফতারকৃত আসামীরা হলেন, মূল পরিকল্পনাকারী বাড্ডা থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক মিলন এবং ওই এলাকার ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ। রোববার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এবং বাড্ডা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কবে থেকে পরিকল্পনা করে সে ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, তারা সাত থেকে আট দিন আগে থেকে এ পরিকল্পনা করে। তবে ঘটনা ঘটার কিছুক্ষণ পূর্বেও তারা গোপনে আরও একবার মিলিত হয়ে পরিকল্পনার ছক আঁকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্পে বসে আলোচনার সময় গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা ও তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা, স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক মারা যান। এতে আহত হন যুবলীগ নেতা আবদুস সালাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমআর/ এএইচ





