বিদ্যুৎ বিতরণ বিভাগের একজন মিটার রিডার মো. হারুনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রধান কার্যালয় থেকে ইতোমধ্যেই ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়কে ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের (দক্ষিণ)মিটার রিডার হারুনের বিপুল পরিমান অবৈধ সম্পদ অভিযোগ অনুসন্ধানে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বিদ্যুৎ বিতরণ বিভাগের একজন মিটার রিডার মো. হারুনের বিরুদ্ধে অবৈধ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে দুদকে।
আর ওই অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়কে বলা হয়েছে।
একে/এসএইচ





