রাজধানীর মহাখালীতে ‘ড্যান্ডি’ মাদক সেবন নিয়ে বিতর্ক ও মারামারির জেরে আরিফ নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসস’র।

গ্রেফতার আসামিরা হচ্ছে- জনি (১৮) ও অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

গ্রেফতার জনি বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। নিহত আরিফের বাবা বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়,ড্যান্ডি খাওয়া নিয়ে জনি ও আরিফের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। জনি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আরিফকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

এমবি