রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৫৩ পিস ইয়াবা, ৭০৫ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন,৫ লিটার দেশি মদ ও ২২ কেজি ৫০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।
এবিএস





