সরকার দলীয় ২ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাদের নামে দুদক থেকে সরাসরি নোটিশ পাঠানো হয়েছে।
তারা হলেন, ঢাকা-১৪ আসনের বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক এবং সাতক্ষীরা সদরের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ জব্বার।
আগামীকাল সকাল ১১টার মধ্যে এম এ জব্বারকে এবং আগামী ৫মার্চ আসলামুল হককে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। দুদক সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় প্রদত্ত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ ফব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
২ এমপিকে দুদকের নোটিশ
সরকার দলীয় ২ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাদের নামে দুদক থেকে সরাসরি নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন, ঢাকা-১৪ আসনের বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক এবং সাতক্ষীরা সদরের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ জব্বার।
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















