রাজধানী ঢাকার মিরপুরে বাংলা কলেজের পাশে একটি বাসা থেকে মা ও তার দুই সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে দারুস সালাম থানার পুলিশ।
নিহত মায়ের নাম ইয়াসমিন আক্তার (৩৫)। দুই মেয়ের বয়স যথাক্রমে ৮ ও ৯ বছর। নিহত ইয়াসমিন আক্তারের স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদে চাকরি করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার সরকারি বাংলা কলেজ সংলগ্ন টোলারবাগ এলাকার সি-টাইপ স্টাফ কোয়ার্টারের একটি ভবনে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। এক নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তাবলেন, “বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।”
ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এমবি





