বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসানকে এ মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, গত ২৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন প্রকল্প দেখিয়ে তৎকালিন ওরিয়েন্টাল ব্যাংকের নবাবপুর শাখা থেকে ৪৮ কোটি টাকার ভুয়া ঋণের নামে হাতিয়ে নেয়া হয়।আর মো. সাহাবুদ্দিন নামে এক ব্যক্তির ১৯টি ভুয়া একাউন্টে ওই ঋণের টাকা জমা হয় । এ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই।
দুদকের মামলার আসামিরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক এভিপি মো. আলমগীর কবির, নির্বাহী কর্মকর্তা এমদাদ হোসেন ভুইয়া, বিনিয়োগ কর্মকর্তা ফিরোজ কবির।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আত্মসাকৃত অর্থ ওরিয়ন গ্রুপের একাউন্টে স্থানান্তর হয়েছে মর্মে স্পষ্ট উল্লেখ থাকলেও মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওবায়দুল করিম এবং ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কায়েশ সামীকে আসামি করা হয়নি।অথচ ১৯টি আইবিডি ভাউচারের মাধ্যমে ঋণ দেখিয়ে এ অর্থ স্থানান্তর করা হয়।
একে,