প্রাইম ব্যাংক লিমিটেডের আদাবর রিং রোড শাখার সাবেক ম্যানেজার (অপারেশন) গোলাম  মোস্তফাসহ ৯ জনের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৪৪৫ টাকার ঋণ  জালিয়াতির মামলা চার্জশিট আদালতে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।         বৃহস্পতিবার ঢাকামহানগর দায়রা জজ আদাতে এই চার্জশিট দাখিল করে   দুদক তদন্ত কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জনসংযোগকর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। চার্জশিট ভুক্ত ৯ আসামির মধ্যে রয়েছেন প্রাইম ব্যাংকের আদাবর রিং রোড শাখার সাবেক ম্যানেজার গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার জাহানারা বেগম, সাবেক এক্সিকউটিভ অফিসার জাহিদুল ইসলাম খান, আল আমিন স্টোরের মালিক মো:নূরুল আমিন মেসার্স আরাফা ট্রেডার্সের মালিক আরাফাত আলি খান, তামান্না ট্র্রেড ইন্টারন্যাশনালের আব্দুল হাই,রওশন আরা হাই, মো: শহিদুল ইসলাম ও মো: হাবিবুর রহমান রয়েছেন।
চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আভিযোগ আনা হয়েছে।
২০১১ সালের ১২ অক্টোবর দুদকের ২০০৪ সালের ৩২ ধারা দুদক আইনের ২০০৭ এর বিধি ১৫ এর উপবিধি (১) এর ক্ষমতাবলে দুদকের উপসহকারি পরিচালক মো: মোফাজ্জল হোসেন হাওলাদার বাদি হয়ে আদাবর থানায় মামলা করেন।
[b]ঢাকা,একে,১৫.মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]