রামপুরা থানায় দায়ের করা মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেযে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার দুপুরে বিচারপতি মোঃ আব্দুল হাফিজ ও বিচারপতি মো: রুহুল কুদ্দুসের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
নিতাই রায় জানান, গত বছরে বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে রাজধানীতে শিবির কর্মী নিহতের ঘটনায় রামপুরা থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।
এই মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে আর কোনো বাধা নেই তার।
[b]ঢাকা, ৭ মে (টাইমিনউজবিডি.কম) // জেআই[/b]
বিএনপি নেতা গয়েশ্বরের জামিন
রামপুরা থানায় দায়ের করা মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেযে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি মোঃ আব্দুল হাফিজ ও বিচারপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনো তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি।
পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে কোন দল ক্ষমতায় এলো না এলা তা আমাদের দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক এক থাকবে।
আমাদের অবস্থা এমন, মুসল্লির চেয়ে ইমাম বেশি: গয়েশ্বর
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থা এমন, ‘মুসল্লির চেয়ে ইমাম বেশি’। জুলাই বিপ্লবের পর নেতাকর্মীদের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। যাদের সঙ্গে একসময় জেল খাটলাম, একসঙ্গে থাকলাম তারাও এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক সুরে কথা বলছেন না।
আ.লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েশ্বর
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে হুশিয়ারি দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুশিয়ারি উচ্চারণ করেন।
















