নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোনে প্রথমে তাঁদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। টাকা না দিলে গুলি করার হু​মকি দিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি।

সোমবার সকা​ল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ১০ জন কর্মকর্তার মোবাইলে ফোনে তাদের হুমকি দেওয়া হয়।

হুমকিদাতাদের একজন নিজেকে পেট কাটা বাবু ও অপর একজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করেছে।

সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ জন কর্মকর্তাকে একই নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।

সচিবালয়ের জনসংযোগ শাখার উপ সচিব আসাদুজ্জামান আরজু বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

এআই