নাশকতার মামলায় বগুড়ার ধুনটে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের ২৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিএনপির ২৮ নেতাকর্মীর জামিনের আবেদন করা হলে ২ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ১১ নভেম্বর ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করে।
সোমবার দুপুরে ওই মামলার আসামি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, শ্রমিকদল নেতা জিয়াউর রহমানসহ ২৮ নেতাকর্মী বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে ২৬ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
বগুড়ায় বিএনপির ২৬ নেতাকর্মী কারাগারে
নাশকতার মামলায় বগুড়ার ধুনটে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের ২৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত





