একশ ড্রাম ফরমালিন উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার চানখারপুল এলাকা থেকে এসব ফরমালিন উদ্ধার করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চানখারপুল এলাকায় একটি সিলগালা কারখানার তালা ভেঙ্গে এসব ফরমালিন পাওয়া যায়। তবে কারখানাটির মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে জানান ম্যাজিস্ট্রেট অতুল মন্ডল।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





