‘আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ ইসলামি ব্যাংকের ৮ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার তলব করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের দুদকের উপ-পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

গত ৬ নভেম্বর আট কর্মকর্তাকে সাক্ষ্য গ্রহণের জন্য তলব করা হয়। নোটিসকৃত কর্মকর্তারা হলেন, ইসলামী ব্যাংকের সাবেক এসভিপি মোঃ নুরুল ইসলাম, এভিপি কাজী মঈনুদ্দিন খাদেম, ভিপি মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, এভিপি মোঃ মোসলেহ উদ্দিন, ভিপি মোঃ আলিমুর রহমান, এভিপি মোঃ আবুল কালাম আজাদ, এভিপি মনির হোসেন এবং প্রিন্সিপ্যাল অফিসার একেএম বোরহান উদ্দিন।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ডিএমডি মোঃ শামসুল হক এবং মোঃ হাবিবুর রহমান ভুইয়ার নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত টিম গঠন করে। তলবকৃত ৮ কর্মকর্তা এ টিমের সদস্য ছিলেন। তারা ইসলামী ব্যাংক থেকে আনন্দ শিপইয়ার্ডের ৪৫৬ কোটি টাকা আÍসাতের বিষয়টি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এ পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত টিমের সদস্যদের সাক্ষ্য গ্রহণের লক্ষ্যে সাক্ষী হিসেবে ২৬ কর্মকর্তাকে তলব করে। প্রথম দফায় ৮ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।

একে/এসএইচ