‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ৭দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো: মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর গত ০৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকানা থেকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি।

এমবি