মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৪৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে মীর কাসেম আলীকে রিভিউ আবেদন করতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান রায়ের কপিতে স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। ২৪৪ পৃষ্ঠার এ রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এর আগে গত ৮ মার্চ মুক্তিযোদ্ধা জসিমসহ ৬ জনকে নির্যাতন করে হত্যার দায়ে মীর কাসেমের ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এমই





