কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। সভাপতিসহ ১০টি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াতের প্যানেল।
অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছে।
শুক্রবার দুপুরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। পরে সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী সভাপতি পদে মোহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মনোয়ারা বেগম, সিদ্দিকুর রহমান ভুইঁয়া, কোষাধ্যক্ষ ইকরাম হোসেনসহ ১০জন ও আওয়ামীলীগ সমর্থিত সাধারণ সম্পাদক পদে মো: মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ৭জন নির্বাচিত হয়েছে।
১৮৮৬সালে প্রতিষ্ঠিত পেশাজীবী আইনজীবীদের সংগঠন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। প্রাচীন এ সংগঠনের ৫৯তম নির্বাচনে ৮৩২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে।
বিএনপি –জামায়াত সমর্থিত আইনজীবী প্যানেল ইসমাইল-মফিজ পরিষদ আর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল এড. মোশারফ-এড.মাহাবুব পরিষদ । ২টি প্যানেলে ১৭টি পদে ৩৪ জনপ্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসএইচ





