রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা বলেছেন, ‘আমার হাত দিয়ে রাজউকে কোনো দুর্নীতি হয়নি। এটি আমার ওপেন চ্যালেঞ্জ।’
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুপুর পৌনে ১২টায় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘একজন ভিআইপির কিছু তথ্য-উপাত্ত জানতে চেয়েছে দুদক। আমি তা জানাতে দুদকে এসেছি। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।’
দুদক সূত্র জানায়, সচিব ড. খন্দকার শওকত হোসেন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাজউক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী সময়ে ওই সচিবকে ডাকা হতে পারে।
দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় রাজউক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ এ অভিযোগ অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]