দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগের মামলায় তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপুর জামিনের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অপুর পক্ষে অ্যাডভোকেট মোঃ সগির হোসেন লিয়ন এ আবেদন দাখিল করেন।
বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচাপরতি মোঃ রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এ আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।
গত ১৪ জুলাই ঢাকা বিশেষ জজ-৩ বাসুদেব রায় অপুর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। রমনা থানায় দুদকের দায়ের করা এক মামলায় গত ১৯ জুন তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ১৮ জুন গুলশান থানার চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর ঢাকা মহানগর হাকিম আতাউল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩০ জুন এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলায় আসামি সাফিয়াত সোবহান সানভীরকে চার্জশিট থেকে বাদ দেয়ার জন্য ২০০৬ সালে ১৩ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেইলী রোড়ের বাসায় ৫০ কোটি টাকা চুক্তি করেন।
আকবর সোবহান ও আবু সুফিয়ানের কাছ থেকে ২১ কোটি টাকা ঘুষ নেন আসামিরা। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল কাশেম ২০০৭ সালের ৪ অক্টোবর বাদী হয়ে দুর্নীতি আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন।
২০০৮ সালের ২৪ এপ্রিল এ মামলার চার্জশিট দাখিল করা হয়। একই বছরের ১৪ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
এ মামলার আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ইস্ট ওয়েস্ট প্রপার্টির ডেভেলপমেন্টর চেয়ারম্যান আহমদ আকবর সুবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাদাত সোবহান, আবু সুফিয়ান, মিয়া নুর উদ্দিন অপু, তারেক রহমান ও কাজী সলিমুল্লাহ।
২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর ওই দিনই ঘটনা উদঘাটনে পুলিশ তৎপরতা চালায়। আসামি সাফিয়ান সোবহান সানভীরকে হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।
ঢাকা, কেএ, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর
অপরাধ
তারেকের পিএস অপুর জামিন আবেদন হাইকোর্টে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগের মামলায় তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপুর জামিনের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অপুর পক্ষে অ্যাডভোকেট মোঃ সগির হোসেন লিয়ন এ আবেদন দাখিল করেন





