বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানি ১৫ অক্টোবর ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত এ দিন ধার্য করেন।

বেগম খালেদা জিয়া চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা প্রদান করেন।

এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়। এ ছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মওদুদের জানাজার জন্য দুই মামলার সাক্ষ্যগ্রহণ এবং সব কার্যক্রম মুলতবি চেয়ে অপর একটি আবেদন করেন খালেদার আইনজীবীরা।

এআই