কুমিল্লা দেবিদ্বারে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা এক ডাকাত কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ ।
থানা সূত্র জানায়, দেবিদ্বার এই অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার এলাহাবাদ গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬) কে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেন ।
শনিবার রাত ৯টা গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই মোহাম্মদ সোহেল আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমসহ একদল পুলিশ একাধিক ডাকাতি মামলার আসামী সুমন ডাকাত কে উপজেলার জাফরগঞ্জ থেকে গ্রেফতার করে। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত সুমন জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র তার বসত ঘরে লুকানো আছে।
পরে এসআই মোর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ এলাহাবাদ ইউনিয়নের উটখাড়া গ্রামে সুমনের বাড়ীতে তল্লাশী চালিয়ে তার বসত ঘরের দক্ষিন পার্শ্বের কক্ষে থেকে ১টি পাইপগান ও ২টি গুলি উদ্ধার করে। সুমন ডাকাত আন্তঃ জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে । উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম উক্ত ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন । পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
এসএ/টাইম





