একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল সুপ্রিমকোর্টের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবারের কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে আদেশের জন্য রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার এ আপিলের শুনানির দিন ধার্য করতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা।
গত ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মীর কাসেম আলীর পক্ষে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।
এআই





