রাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’হোটেলে আজও অভিযান চালিয়েছে। অভিযানে একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টা থেকে ওই হোটেলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেন।
অভিযানের এক পর্যায়ে একটি রুম থেকে মদভর্তি বোতলগুলো উদ্ধার করা হয়।এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে রেইনট্রি হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু সেখানে তখন কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছিলো।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল ইসলাম জানান, আজ রোববার দুপুর ১টার দিকে রেইনট্রি হোটেলে অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে।
অন্য কক্ষগুলোতেও তল্লাশি চালানো হবে। অবৈধ কোনো কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে রেইনট্রি হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গুলশান বিভাগের পরিদর্শক ওবায়দুল কবিরের নেতৃত্বে ৪ সদস্যের দল এই অভিযান চালায়।
তবে হোটেলে কোনো মাদক ও অ্যালকোহল জাতীয় কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন হোটেলের কর্মকর্তা ফারজানা আরা রিমি।
এই কর্মকর্তা আরও জানিয়েছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হোটেলে কোনো মদের বারের সন্ধান পাননি। তবে এখানে জুসের বার রয়েছে।
এমবি





