প্রধানমন্ত্রীর কার্যলয়ের সামনে ককটেল বিস্ফোরণে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্যা আমান এবং বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম।
রোববার সকালে মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে তারা এ হাজিরা দেন।
অপরদিকে এ মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত।
গত বছরের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায়  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জন আসামি করা হয়েছে।
বাকীরা আদালতে না আসায় তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মেজবাহ আলম ও অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // জি