মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে জালিয়াতির  মাধ্যমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মেশিনের পরিবর্তে কাঠের বাক্স সরবরাহ করে ৯৯ লাখ টাকা আত্মসাতের মামলা করেছে দুদক।

আজ বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মো. খায়রুল হুদা বাদী হয়ে প্রতারক মহিউদ্দিন আহমেদের বিররুদ্ধে শেওে বাংলা নগর থানায়  দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫১১ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ২৪।

এ মামলার অভিযোগে বলা হয়, মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন আহমেদ ২০১৩ সালের ৪ জুন ৯৯ লাখ টাকা মূল্যে হাই প্রেসার স্টিম স্টেরিলাইজার  মেশিন সরবরাহের কার্যাদেশ নেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসাপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু ওই মাসের ২৬ জুন তিনি মেশিনের পরিবর্তে শুধুমাত্র কাঠের বাক্স সরবরাহ করে বিল নিয়ে যান।

পরে জঘণ্যতম প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে একটি খালি কাঠের বাক্স সরবরাহের মাধ্যমে মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন আহমেদ ৯৯ লাখ টাকা হাতিয়ার বিষয়টি নিয়ে দুদক দীর্ঘ অনুসন্ধান চালায়।

দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা বেরিয়ে এসেছে। যার ফলে ওই প্রতারকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় কমিশন।

 একে/এসএইচ