রাজধানীর ফার্মগেট থেকে বাসে উঠার সময় ‘নতুন সময় ডট টিভি’র সাংবাদিক মনিরুল ইসলামের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থেকে আসা (বিহঙ্গ পরিবহন) নামে একটি বাসে ফার্মগেট থেকে উঠার সময় তার পকেটে থাকা Samsung Galaxy S3 I93011 মোবাইলটি নিয়ে যায়। এ সময় তার মোবাইলে গ্রামীন সীমের একটি (01756922665) নাম্বার চালু ছিলো।
মনিরুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, অফিসের কাজে যোগদানের জন্য মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে প্রায় আধাঘন্টা ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করেন। পরে তিনি বাসে উঠার সময় মোবাইল নিয়ে যায় ছিনতাইকারিরা। বর্তমানে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ব্যপারে তিনি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী (ডিডি) করা হয়েছে। জিডি নাম্বার ৩০৪ ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুনতাছিরুল ইসলাম জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আশা করি ফোনটি উদ্ধার করতে পারব।
এমআর/এসএইচ





