ইটিভি চেয়ারম্যান সালামকে জবানবন্ধি গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার বিকেল ৫ টার দিকে মহানগর মূখ্য হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাকে কারাগারে পাঠান।
জানা যায়, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামের ৫ কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ১৩ জানুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী শুনানি শেষে (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামকে ৫ কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এছাড়া আব্দুস সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহ অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

১৩ জানুয়ারি মঙ্গলবার ইটিভি চেয়ারম্যান আব্দুস সালামকে সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে আব্দুস সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়।
একে