কুষ্টিয়া জেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় তিন ভাইসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- তিন ভাই ইব্রাহিম, হাবিল ও শামীম। অন্যরা হলেন- ইসলাম, জিয়া, ডাবলু, সাহেব আলী, জাহাঙ্গীর ওরফে বাবু, আব্দুর রাজ্জাক, আরিফ খান মিটু, মানিক ও মুকুল হোসেন।
একই সঙ্গে এ মামলার আরও ২৩ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ২৫ আসামী উপস্থিত ছিলেন। মামলার আরও ১০ আসামী পলাতক রয়েছেন।
বাচ্চুর ভাই জিয়াউর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এই রায়ে তারা আইনের প্রতি সন্তুষ্ট। তাবে তারা আশা করেছিলেন সর্বোচ্চ শাস্তি হবে।
গত ২০০৯ সালের ২৬ জুলাই কয়া বাজার এলাকায় বিকেল ৪টায় রেললাইনের পাশে চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত বাচ্চুর ভাই জিয়াউর রহমান বাদী কুমারখালী থানায় একটি গত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই নাসিরউদ্দিন তদন্ত শেষে ৩৫ জনের নামে অভিযোগ দাখিল করেন। মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
[b]ঢাকা, জিই ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
কুষ্টিয়ায় ৩ ভাইসহ ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া জেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় তিন ভাইসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।





