রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৪৮ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ৩৮৯ গ্রাম ১৭৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৮৯৪ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা হয়েছে।
এবিএস
















