আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (এবি ব্যাংক) ডিএমডিসহ ১০ উর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আনন্দ শিপইয়ার্ডের হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিম তাদেরকে পর্যায়ক্রমে বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে বলে দুদক সূত্রে জানা গেছে।

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবি ব্যাংকের প্রধান শাখার ডিএমডি ফারুক এম আহমেদ, একই শাখার এসভিপি ওয়াসিকা আফরোজী, এসভিপি সালমা আক্তার, ভিপি শামীম এ মোর্শেদ, ইভিপি আখতার হামিদ খান,

এভিপি মঞ্জুর মফিজ, ব্যাংকের কারওয়ান বাজার শাখার ইভিপি চৌধুরী মঞ্জুর লিয়াকত, একই শাখার ইভিপি মাহবুবুজ্জামান, এসএভিপি কাজী আশরাফ আলী ও এভিপি মো. আল মামুনকে।

তাদের বিরুদ্ধে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এআর