রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাদেরকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ রায় দেন।

এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।

দণ্ডিত আসামিরা হলেন- জাবালে নূর পরিবহনের দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং চালকের সহকারী কাজী আসাদ। এদের মধ্যে আসাদ পলাতক।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার ১ বছর ৪ মাস পর রায় ঘোষিত হলো। রায় ঘোষণার আগে ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এএস