রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার ভোর ৬টা থেকে
আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৭ হাজার ২৯ পিস ইয়াবা, ৪৫ কেজি ৯৮৫ গ্রাম গাঁজা, ৭৭ গ্রাম ২৩১ পুরিয়া হেরোইন ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস