পল্টন থানার একটি মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বরকত উল্লা বুলু, বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অধ্যাপক ডাঃ এ, জেড.এম.জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ৫৫জন নেতা-কর্মী।
ককটেল বিস্ফোরণ ও পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল রোববার।
এ মামলায় ১৪৮জন আসামীর মধ্যে ৫৫ জন হাজিরা দিয়েছেন। আসামীদের অনেকে অসুস্থ ও বিদেশে থাকায় আসামী পক্ষের আইনজীবী এড. সানাউল্লা মিয়া সময়ের আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া শুনানি শেষে আগামী ৩০ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
১৯ দলের শীর্ষ ৫৫ নেতাকর্মীর হাজিরা
পল্টন থানার একটি মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বরকত উল্লা বুলু, বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অধ্যাপক ডাঃ এ, জেড.এম.জাহিদ





