রাজধানীর দক্ষিণখান থানার ২নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি মানসুর প্রধানিয়া হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে।
ঢাকা মহানগর দায়েরা জজ জহিরুল হকের আদালতে রোববার সকালে এ শুনানি হয়। এ ব্যাপারে আদেশ পরে দেওয়া হবে। আসামিদের পক্ষে বৃহস্পতিবার জামিনের আবেদন করেন তাদের আইনজীবী।
গত বছরের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ চলাকালে রামপুরা আবুল হোটেলের সামনে এক সংঘর্ষে ছাত্রশিবিরের ওই নেতা নিহত হন। পরে রামপুরা থানার পুলিশ বিএনপির এ সব নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
তারা এই মামলায় হাইকোর্টের জামিনে ছিলেন। হাইকোর্টের জামিন সময় শেষ হওয়ায় তারা ২০ তারিখ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
গয়েশ্বর ও আমানের জামিন শুনানি শেষ
রাজধানীর দক্ষিণখান থানার ২নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি মানসুর প্রধানিয়া হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। ঢাকা মহানগর দায়েরা জজ জহিরুল হকের আদালতে রোববার





