সম্পদের হিসাব দাখিলের জন্য নতুন করে কেন নোটিশ দেয়া হবে না তার বৈধতা চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে রিট দায়ের করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখিকা ও সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু।
রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় যুক্তরাজ্যে চিকিৎসাধীন এই লেখিকার পক্ষে তার আইনজীবীরা রিটটি দায়ের করেন।
এরপর বিচারপতি মির্জা হুসাইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে ওই রিটের শুনানির দিন ধার্য করেন।
আদালতে আবেদনটি উত্থাপন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান।
সৈয়দা ইকবাল মান্দ বানু সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল (প্রয়াত) মাহবুবব আলী খানের স্ত্রী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান,সম্পদ বিবরণীর নোটিশ জারির পরও নিদিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে গত ৩০ জানুয়ারি দুদক ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা দায়ের করে।
এর আগে ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন।
এরপর ওই নোটিশের বিরুদ্ধে ইকবাল মান্দ বানু হাইকোর্টে রিট পিটিশন (রিট পিটিশন নং-৯৭৮/২০১২) দায়ের করেন। রিটের প্রেক্ষিতে ২০১২ সালের ৩০ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকরিতা স্থগিত করেন এবং নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। ওই বছরের ৩ মে কমিশনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একইসঙ্গে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (আপিল নং-৯৯১/১৩) দায়ের করে দুদক।
এরপর ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চেম্বার বিচারপতির রায় বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান,আপিল বিভাগের স্থগিতাদেশ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকায় বর্তমানে ওই রিট সংশ্লিষ্ট দুদকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোন বাধা নেই। যে কারণে দুদক অভিযুক্তের বিরুদ্ধে নন-সাবমিশন মামলা দায়ের করেছে।
দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারাসহ জরুরি ক্ষমতা বিধিমালা ১৫ (ঘ) ধারায় দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ওই মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ২ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
অপরাধ
দুদকের বিরুদ্ধে তারেক রহমানের শাশুড়ির রিট
সম্পদের হিসাব দাখিলের জন্য নতুন করে কেন নোটিশ দেয়া হবে না তার বৈধতা চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে রিট দায়ের করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখিকা ও সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু।





