বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)র প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মোঃ মিজানুর রহমান ও প্রকল্প পরিচালক সালাহউদ্দিন আল মামুনকে জিজ্ঞসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক হামিদুল হাসান পিডিবি’র ওই ২ কর্মকর্তাকে সকার সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জিজ্ঞসাবাদ করেন।
আগামী কাল বৃহস্পতিবার দুদকে আসছেন পিডিবি’র প্রধান প্রকৌশলী (উৎপাদন এবং বিতরণ) জালাল উদ্দিন ও পিডিবি’র বোর্ডের সদস্য তমাল চক্রবর্তী। এরপর আসবেন দুদকের তলবি নোটিশ প্রাপ্ত পিডিবি’র অপর ২ প্রধান প্রকৌশলী আক্তারুল ইসলাম এবং সাবেক প্রধান প্রকৌশলী (জেনারেশন) এটিএম নান্নূর রহমান।
জানা যায়,গত ২৩ অক্টোবর দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক হামিদুল হাসান রি-পাওয়ারিংয়ের নামে পিডিবি’র প্রায় ৩ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিডিবির ওই ৬ কর্মকর্তাকে তলবি নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্ত পিডিবি’র ওই ৬ কর্মকর্তাকে ২৯ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। তবে কোন কারণে ওই সময়ে না আসতে পারলে , পরবর্তিতে কখন আসবেন তা জানাতে বলা হয়েছে।
এদিকে ঘোড়াশালে দুটি বিদ্যুৎ কেন্দ্রে রি-পাওয়ারিং প্রকল্প উৎপাদন কেন্দ্রে তৃতীয় ও ষষ্ঠ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্পের প্রজেক্ট প্রোফাইল (পিপি), পিপি অনুমোদন রেজুলেশন, প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন, পিপি অনুমোদন বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার অনুমোদন বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সুইজারল্যান্ড কনসোর্টিয়াম আলথামস এবং সিএনসি (চায়না)’র সঙ্গে পিডিবি’র চুক্তির নথিপত্র যাচাই বাছাই করছে দুদক।
একে/এসএইচ





